মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
‘এ বছরেই ১ লাখ দক্ষ আনসারকে বিদেশে পাঠানো হবে’
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম |

আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আমাদের ৬০ লাখ আনসার সদস্য রয়েছে। তাদের মধ্যে থেকে চলতি বছরেই আমরা ১ লাখ দক্ষ আনসার সদস্যকে প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছি। সংশ্লিষ্ট দেশগুলোতে কাজের পরিবেশ, পারিশ্রমিকসহ নানাবিধ সুবিধা যাচাই বাছাই করে ছাড়পত্র দেওয়া হবে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি অ্যাকাডেমিতে মালদ্বীপ, মরক্কো  সিঙ্গাপুরসহ চার দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা আনসার সদস্যদের কারিগরি দক্ষতা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন মহাপরিচালক। 
তিনি বলেন, গ্রামে দেখা যায়, বিদেশে দালালরা গিয়ে আরেকজনের তথ্য নিয়ে বিভিন্ন প্রচার প্রচারণা করে তাকে বৈদেশিক কর্মসংস্থানের জন্য এনে পাসপোর্ট নিয়ে নেয় কিন্তু আমাদের ক্ষেত্রে এসব কিছুই না। নো মানি নো পাসপোর্ট, শুধু আগে আমাদের মেম্বার হতে হবে। আমাদের ৬০ লাখ সদস্যদের মধ্যে আমরা এই বছরে ১ লাখ দক্ষ সদস্য কর্মসংস্থানের জন্য তৈরি করব। তাদের কোনো কাজের জন্য তৈরি করব, আবার তারাই বা কোন কাজের জন্য লোক নিবে।
একজন বললেন আমার কেয়ার কিপার লাগবে, আরেকজন বলল আমার হাউজ কিপার লাগবে। শুধু পাঠালেই হবে না, আমার যে সদস্য তার ওখানকার বেতন, অন্যান্য সুবিধা কেমন সেটিও দেখতে হবে। আমাদের সুবিধাগুলো হচ্ছে- আমরা যখন এই এনগেজমেন্টে যাচ্ছি, তখন আমরা দুই পক্ষই এ বিষয়গুলো নিয়ে একতাবদ্ধ হচ্ছি। একটি এগ্রিমেন্টের মাধ্যমে এটা করছি।
মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাপান সফরে গেছেন, জাপানের তিনটা কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। যেখানে আমরা আমাদের চূড়ান্ত পর্যায়ে আলোচনা শেষ করে ওখানে প্রেস করা আছে। হয়তো সেগুলো ওখানে স্বাক্ষরিত হবে। এই যে আমরা এগ্রিমেন্ট করলাম, সেটা কেন করলাম, ওদের কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া রয়েছে। এটা হবে না মানে হবে না কিন্তু আমরা ভুয়া একটা সার্টিফিকেট দিয়ে বলব না এই নাও হয়ে গেছে। এটা করলে সে ওখানে গিয়ে আমাদের দেশের আস্থাটা নষ্ট করে ফেলবে। আমরা এখানে সংখ্যার চেয়ে কোয়ালিটিকে বেশি অগ্রাধিকার দিচ্ছি। 
এর আগে সকাল ১১টায় চার দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দল আনসার ভিডিপি অ্যাকাডেমিতে প্রবেশ করেন এবং কুটিশিল্প, গার্মেন্টস, ওয়ার্কশপসহ বিভিন্ন প্ল্যান্ট পরিদর্শন করেন। 
এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন পর্যায়ের আনসার সদস্য, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২