মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
জেদ্দা থেকে আসা যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার ৪৯টি স্বর্ণের চুড়ি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম |

জেদ্দা থেকে আসা এক যাত্রীর হ্যান্ডব্যাগে ৪৯টি স্বর্ণের চুড়ি পাওয়া গেছে, যার মোট ওজন ১ কেজি ৪৮০ গ্রাম। শুল্ক-করসহ চুড়িগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।
রোববার (২৫ অক্টোবর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন সকালে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কর্মকর্তারা। বেলা ১১টা ১২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে আসেন যাত্রী মো. শরিফ। ওই যাত্রী স্বর্ণালংকার বহনের কোনো ঘোষণা না দিয়েই গ্রিন চ্যানেল অতিক্রমের চেষ্টা করেন। এ সময় কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন।
পরে অন্যান্য সংস্থার উপস্থিতিতে বিমানবন্দরের কাস্টমস হলরুমে তার হ্যান্ডব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় ৪৯টি স্বর্ণের চুড়ি, যার মোট ওজন ১ কেজি ৪৮০ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২