
জামায়াতের রুকন সম্মেলনে কথা বলছেন আমির ডা. শফিকুর রহমান
জামায়তের রুকনদের প্রতি আহ্বান জানিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির বলেছেন, আমরা থামব না; থামার সুযোগ নেই। সিটি নির্বাচনে সর্বোচ্চ দিয়ে কাজ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের অতীত সাংগঠনিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, এই অবস্থান ধরে রাখতে রুকনদের মান বাড়াতে হবে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জনগণ আমাদের ভোট দিয়েছে, কিন্তু তা ছিনিয়ে নেওয়া হয়েছে।
