বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
লালমাইয়ে এনসিপি নেতাকর্মীদের পূজামণ্ডপ পরিদর্শন, শাড়ি-লুঙ্গি বিতরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম |

নিজস্ব প্রতিবেদক :শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কুমিল্লার লালমাই উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
রোববার (১৯ অক্টোবর) ও সোমবার (২০ অক্টোবর) দুই দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃত্ব দেন লালমাই উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী গাজী হুমায়ুন কবির। এ সময় জাতীয় ছাত্র শক্তির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা উপজেলার বাগমারা, নাওড়া, আলীশ্বর ও জগৎপুর পূজামণ্ডপ পরিদর্শন করেন। তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি শাড়ি ও লুঙ্গি উপহার দিয়ে তাঁদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।
এ উদ্যোগের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক ঐক্যের বার্তা তুলে ধরেন নেতাকর্মীরা। তাঁরা মনে করেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা প্রয়োজন।
স্থানীয় পর্যায়ে সব ধর্মের মানুষের সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২