মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া।।
কুমিল্লার বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও অর্জুনতলা গ্রামের বাসিন্দা মোঃ আবদুর রশিদের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় তাঁর নিজ এলাকার অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মরহুমের আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজায় অংশ নেওয়া মানুষ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, মঙ্গলবার (২০ অক্টোবর) অসুস্থ হয়ে পড়লে আবদুর রশিদকে বরুড়ার ডক্টরস কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি করার পর বিকেল ৪টা ৩০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
ব্যাক্তি জীবনে মোঃ আবদুর রশিদ আওয়ামী লীগের রাজনীতি সাথে জরিত ছিলেন, তিনি বরুড়ার চার বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হাকিম এর সংস্পর্শে ছাত্র রাজনীতির মাধ্যমে শুরু হয়ে সর্বশেষ কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সদস্য, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, ও বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ছিলেন একজন সামাজিক মানুষ, সাধারণ মানুষের যে কোন সমস্যায় এগিয়ে আসতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সহ ১ ছেলে ও ২ কন্যা সন্তান রেখে যান। জানাজার নামাজ শেষে তার পিতা মাতার পাশে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
