মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
নিরাপদ খাদ্য ও ভেজালমুক্ত ওষুধের দাবিতে কুমিল্লায় ক্যাবের মানববন্ধন
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২০.১০.২০২৬ ১:৩০ এএম |

নিরাপদ খাদ্য ও ভেজালমুক্ত ওষুধের দাবিতে কুমিল্লায় ক্যাবের মানববন্ধননিজস্ব প্রতিবেদক: নিরাপদ খাদ্য নিশ্চিত করা, জীবন রক্ষাকারী ওষুধে নকল ও ভেজাল রোধ এবং এলপিজি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বন্ধের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে ক্যাবের কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব কুমিল্লা জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলম।
মানববন্ধনে নিরাপদ খাদ্য ও ভেজালমুক্ত ওষুধ নিশ্চিত করার পাশাপাশি এলপিজি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে অসাধু ব্যবসায়ীদের কারসাজি ও অনিয়মের মাধ্যমে ভোক্তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, নিরাপদ খাদ্য ও ভেজালমুক্ত ওষুধ পাওয়া মানুষের মৌলিক অধিকার এবং জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত। খাদ্যে ভেজাল ও জীবন রক্ষাকারী ওষুধে নকলের উপস্থিতি মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে। অন্যদিকে, এলপিজি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ এতে বেশি ভোগান্তির শিকার হন।
তাঁরা আরও বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় বাজার তদারকি জোরদার, খাদ্য ও ওষুধের গুণগত মান নিশ্চিতকরণ এবং পণ্যের মূল্য নিয়ে অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধন থেকে নিরাপদ খাদ্য ও মানসম্মত ওষুধ নিশ্চিত করা, নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২