ইমরান হোসেন সোহান,নাঙ্গলকোট:
কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ১৭পদে ৩৯টি মনোনয়নপত্র জমা দিয়েছেন বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা। উৎসব মুখর পরিবেশে বিভিন্ন পদে ৩৯জন প্রার্থী সোমবার বিকেল ৪টার মধ্যে বাজার ব্যবসায়ী সংস্থা অফিসে মনোনয়নপত্র জমা দেন। সভাপতি পদে ২জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। তারা হলেন কাউছার আলম, সেলিম জাহাঙ্গীর মন্টু। সিনিয়র সহ-সভাপতি পদে ২জন তাজুল ইসলাম ও সৈয়দ আহম্মদ। সহ-সভাপতি পদে ২জন মিজানুর রহমান ও মাঈন উদ্দিন। সাধারণ সম্পাদক পদে ৪জন ইস্রাফিল, এনায়েত উল্লাহ কামাল, দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন। সহ-সাধারণ সম্পাদক পদে ৩জন অনিক আহম্মেদ ভূঁইয়া লিটন, আলী মজনু ও মফিজুর রহমান। সাংগঠনিক পদে ৪জন কামরুজ্জামান, সাহাব উদ্দিন খাঁন, খলিলুর রহমান সোহাগ ও নাছির উদ্দিন মজুমদার পিন্টু। প্রচার সম্পাদক পদে ৪জন আব্দুল মমিন তালুকদার, হাবিবুর রহমান, কামাল হোসেন ও মাঈন উদ্দিন মাসুদ। দপ্তর সম্পাদক পদে ২জন হান্নান হোসেন সবুজ ও জসিম সরকার। কোষাধক্ষ্য পদে ২জন ফায়েজ উল্লা ও জসিম উদ্দিন। সহ-কোষাধক্ষ্য পদে ২জন আলী আকবর ও রহমত উল্লাহ মজুমদার। ক্রীড়া সম্পাদক পদে ২জন শাহাজাহান, সাখাওয়াত হোসেন। ধর্ম বিষয়ক পদে ১জন নাছির উদ্দিন। সমাজ কল্যাণ সম্পাদক পদে ২জন রায়হান ও মোজাম্মেল হোসেন। কার্যনিবার্হী সদস্য পদে ৭জন এয়াছিন মোল্লা, মনির আহম্মেদ, হেলাল উদ্দিন, জসিম, কামরুজ্জামান, ইয়াছিন ও আবুল কাশেম মজুমদার মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার আহবায়ক আনোয়ার হোসেন মুকুল ও সদস্য সচিব এম আরিফুল আলম নোমান ব্যবসায়ী উদ্দেশ্যে বলেন, মাননীয় এমপি মহোদয় আমাদেরকে দায়িত্ব দেয়ার পর আমরা বাজার উন্নয়নে কিছু দৃশ্যমান কাজ করেছি। আগামীতে যারাই দায়িত্বে আসবেন অবশ্যই আপনারা বাজারটাকে মনের মতো করে সাজাবেন।
উপজেলা সমাজসেবা অফিসার ও প্রিজাইডিং অফিসার রাশেদ মিয়াজী বলেন, নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ১৭টি পদের বিপরিতে ৩৯টি মনোনয়নপত্র জমা পড়ে। অবাধ ও সুষ্ঠ ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০ অক্টোবর মঙ্গলবার মনোনয়নপত্র বাচাই করা হবে। ২১ অক্টোবর বুধবার প্রার্থীতা প্রত্যাহার করা হবে। ২২ অক্টোবর বৃহস্পতিবার বাতিলকৃত প্রার্থীতা আপিল করা। ২৩ অক্টোবর আপিল শুনানি হবে। ২৪ অক্টোবর প্রতীক বরাদ্দ দেয়া হবে। ২৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর রাত ৮টা পর্যন্ত প্রচারণার সময় নির্ধারণ করা হয়েছে। ৩১ অক্টোবর নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এছাড়া অনুষ্ঠানে নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার সদস্য ও প্রার্থীরা উপস্থিতি ছিলেন।
