শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১:১১ এএম আপডেট: ১৬.১০.২০২৬ ১:৪০ এএম |

  নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান।
নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা।
তিনি আইপি টিভি রূপসী বাংলার জেলা প্রতিনিধি। এ ছাড়া ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেইসবুকও চালান তিনি।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, তেলুঞ্জিয়া গ্রামে লুৎফুজ্জামানের শ্বশুরবাড়ি। রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে গিয়েছিলেন। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাত যুবক তার ওপর একাধিক গুলি ছোড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী রবীন রাংসা বলেন, “আলিফ ফকির আমার দোকানে সিগারেট নিতে আসেন। যাওয়ার সময় মোবাইল ফোন রেখে চলে যান। এরপর আবার ফোন নিতে আসেন। যাওয়ার সময় দুজন ব্যক্তিও তার পিছন পিছন যায়। পরেই আমি গুলির শব্দ শুনি। তখন ভয় পেয়ে আমি দোকানের ভেতরে চলে যাই।”
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২