শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
লালমাইয়ে এনসিপির আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান
২৪ ঘণ্টার আল্টিমেটাম
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১:১১ এএম আপডেট: ১৬.১০.২০২৬ ১:৪০ এএম |

লালমাইয়ে এনসিপির  আহ্বায়ক কমিটি  প্রত্যাখ্যাননিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেছেন দলটির প্রতিষ্ঠাকালীন নেতাকর্মীদের একাংশ। কমিটি গঠনে অনিয়ম, আগের নেতাকর্মীদের মূল্যায়ন না করা এবং ব্যক্তিস্বার্থসংশ্লিষ্টতার অভিযোগ তুলে সংশ্লিষ্ট নেতাদের কাছে ব্যাখ্যা দাবি করেছেন তারা। একই সঙ্গে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন প্রতিষ্ঠাকালীন প্রধান সমন্বয়কারী গাজী হুমায়ুন কবির।
১৪ অক্টোবর দেওয়া এক প্রতিবাদলিপিতে গাজী হুমায়ুন কবির অভিযোগ করেন, পূর্বের কমিটির নেতাকর্মীদের যথাযথভাবে মূল্যায়ন না করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে ব্যক্তিস্বার্থ ও অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতাদের কাছে ব্যাখ্যা দাবি করেন তিনি।
প্রতিবাদলিপিতে জেলা কমিটির আহ্বায়ক ব্যারিস্টার মো. মাজহারুল ইসলাম সোহেল, সদস্য সচিব সৈয়দ আহসান টিটু এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরের কাছে এ বিষয়ে জবাব চাওয়া হয়।
গাজী হুমায়ুন কবিরের আরও অভিযোগ, আওয়ামী লীগের পদধারী হিসেবে উল্লেখ করা মো. সোলাইমানকে আহ্বায়ক করে কমিটি ঘোষণার মাধ্যমে লালমাই উপজেলা এনসিপির রাজনীতি আওয়ামী লীগের হাতে তুলে দেওয়া হয়েছে। এ কারণে নবঘোষিত কমিটি প্রত্যাখ্যান করেছেন বলে জানান তিনি।
প্রতিবাদলিপিতে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি নিয়ে সন্তোষজনক ব্যাখ্যা ও সমাধান না এলে আগামী শুক্রবার বাদ জুমা সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী সাংগঠনিক ও গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে এনসিপির সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও জেলা নেতাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে যুক্ত করা হবে।



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২