বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
টিকটকের ফ্যান্টাসিতে ঘর ছাড়ে কুমিল্লার ৪ স্কুলছাত্রী
পুলিশের অভিযানে হবিগঞ্জ থেকে উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:৪৭ এএম আপডেট: ১৫.১০.২০২৬ ২:২৮ এএম |


  টিকটকের ফ্যান্টাসিতে ঘর ছাড়ে কুমিল্লার ৪ স্কুলছাত্রী কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন পঞ্চম শ্রেণি এবং একজন তৃতীয় শ্রেণির ছাত্রী। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ‘টিকটক’-এর কাল্পনিক জীবনধারার ফ্যান্টাসিতে বিভ্রান্ত হয়ে তারা একযোগে বাড়ি ছেড়েছিলো বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যায়ে এক সংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
পুলিশ জানায়, গত ১২ অক্টোবর সকালে কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থী স্কুলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হলেও ক্লাসে উপস্থিত হয়নি। বিষয়টি ওই দিন বিকেলে স্কুল কর্তৃপক্ষের নজরে এলে তারা কুমিল্লা জেলার পুলিশ সুপারকে জানান। ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ তাৎক্ষণিক অনুসন্ধানে নামে। স্বজনেরা থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং নিখোঁজ শিক্ষার্থীদের ছবিসহ সারাদেশের সব থানায় বার্তা পাঠায়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, অনুসন্ধান চলাকালে গত ১২ অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকা থেকে ওই চার শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।উদ্ধার শিক্ষার্থীদের বয়স আট থেকে ১২ বছরের মধ্যে। 

পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত নানা তথ্য উঠে আসে। পুলিশকে শিক্ষার্থীরা জানায়, তারা পড়াশোনার প্রতি তেমন আগ্রহী ছিলো না। নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখতো এবং টিকটকে ভিডিও আপলোড করতো। টিকটক ও বিভিন্ন মাধ্যমে অপরিচিত একাধিক তরুণের সঙ্গে তাদের সখ্য তৈরি হয়, যদিও তাদের প্রকৃত নাম-ঠিকানা তারা জানতো না।
  টিকটকের ফ্যান্টাসিতে ঘর ছাড়ে কুমিল্লার ৪ স্কুলছাত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমের ভুল ধারণা ও ফ্যান্টাসিতে বিভ্রান্ত হয়ে স্বাধীনভাবে জীবনযাপন ও উপার্জনের উদ্দেশে তারা বাসা থেকে ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ও অলঙ্কার নিয়ে বেরিয়ে পড়ে। বাসা থেকে বের হয়ে কুমিল্লার টাউন হল সুপার মার্কেটে চার হাজার টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করে শিক্ষার্থীরা। সেই টাকা নিয়ে তারা প্রথমে ঢাকায় যায়। তবে ঢাকায় যাওয়ার পর পরিকল্পনা সফল না হওয়ায় ওই দিনই তারা এক শিক্ষার্থীর দাদা বাড়ি চুনারুঘাটের উদ্দেশে রওনা দেয় তারা।
জেলা গোয়েন্দা শাখা ইতিমধ্যে বিক্রি করা মোবাইল ফোন এবং সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা বিশ্বাস বলেন, এই শিক্ষার্থীরা এমন করবে এটি ধারণার বাইরে। আমরা যখন জানতে পারলাম তারা বাসায় ফেরেনি তখন যাচাই করে দেখলাম তারা স্কুলেও আসে নি। তখনই আমরা পুলিশ সুপার মহোদয়কে জানাই। এরপরই পুলিশ দায়িত্ব নিয়ে তাদের খুঁজে বের করে। 
প্রধান শিক্ষিকা নাসিমা বিশ্বাস আরো জানান, যে তিনজন শিক্ষার্থী গিয়েছিলো তারা ৫ম শ্রেণির। একজন ৩য় শ্রেণির। তাদের রোল নাম্বার পেছনের দিকে। আমরা খোঁজ নিয়ে তাদের অভিভাবক ও পরিবারের সার্বিক অবস্থা যাচাই করেছি। তবে তারা মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে সেই বিষয়টি আমরা স্কুল থেকে জানতে পারিনি। আমরা এখন সকল শিক্ষার্থীদের বিষয়ে আরো সচেতন হচ্ছি।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২