বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
কুমিল্লায় বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লির ঢল
মো. মিজানুর রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:৪৭ এএম আপডেট: ১৫.১০.২০২৬ ২:২৬ এএম |



  কুমিল্লায় বিশিষ্ট আলেমেদ্বীন  আল্লামা নুরুল  হকের জানাজায়  লাখো মুসল্লির ঢল হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতি এবংকুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জামেয়া ইসলামিয়া হামিদিয়া কাওমিয়া বটগ্রাম মাদ্রাসার মহাপরিচালক বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা নুরুল হক (১০৫) গত মঙ্গলবার রাত ১১.৩৬ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি ১০ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১ ঘটিকার মরহুমের জানাজার নামাজ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টি, এ হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ৯টার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানাজার স্থলে ছুটে আসেন লাখো জনতা। জানাজা শুরু হওয়ার মুহুত্বে তিল ধরনের ঠাঁই ছিলনা জানাজার স্থলে। মাঠে স্থান না পেয়ে বিপুল সংখ্যক জনতাকে সাবেক কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কের উপর দাঁড়িয়ে জানাজায় অংশ গ্রহণ করতে দেখা যায়। হুজুরের মরদেহ একনজর দেখে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েছেন। জানাজায় আত্মীয়-স্বজন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংগঠন, হুজুরের হাজার হাজার ছাত্র, ভক্তবৃন্দসহ লাখো জনতা অংশ গ্রহণ করেছেন। 
জানাজা শেষে চৌদ্দগ্রাম উপজেলার দাতামা (সাতবাড়িয়া) পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি এ অঞ্চলে প্রায় ৭৫ বছর দ্বীনের একজন দায়ী হিসেবে কাজ করেছেন। তাঁর মৃত্যুর খবরে পুরো অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২