মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩
বিপুলাসার ইউনিয়নে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই -আনোয়ার হোসেন
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:২৭ পিএম |

বিপুলাসার ইউনিয়নে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই -আনোয়ার হোসেনকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১১নং বিপুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থনে ৬নং ওয়ার্ডের পাটিয়ালা-বিহড়া গ্রামবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​সোমবার বিকেলে বিহড়া ঈদগাহ মাঠে আয়োজিত এই সভায় ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এলাকার সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সভায় বক্তারা আসন্ন নির্বাচনে আনোয়ার হোসেনকে বিজয়ী করতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​এ সময় বিপুলাসার ইউনিয়নে সুশাসন, ন্যায়বিচার ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বলেন, আমি বিপুলাসার ইউনিয়নে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। 
​সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য আবদুল ওহাব, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিবুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেদুল ইসলাম রাসেল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।  অনুষ্ঠান শেষে বিপুলাসার ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনোয়ার হোসেনকে মনোনয়ন দেওয়ায় লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২