সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:৩২ এএম আপডেট: ১২.১০.২০২৬ ২:১৫ এএম |



ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা যুবঅধিকার পরিষদের আহবায়ক কেএম ফরিদ আমিনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। ব্যাংকের টাকা চুরির মামলায় সাজাপ্রাপ্ত হিসেবে গ্রেফতারি পরোয়ানা থাকায় রোববার ভোররাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 
স্থানীয় সূত্রে জানা গেছে, কেএম ফরিদ আমিনের বিরুদ্ধে জন্মদাতা পিতাকে মারধরের অভিযোগ রয়েছে। গত বছরের ৪ ডিসেম্বর চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পিতা রুহুল আমিন। ছেলের শাস্তির দাবিতে ৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনও করেন তিনি। কেএম ফরিদ আমিন গত জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ থেকে এমপি পদে নির্বাচন করার কথা ছিল। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন তৎপর থাকায় ফরিদ আমিন পলাতক ছিল। 
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ আবুল কালাম বলেন, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার একটি ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন কেএম ফরিদ আমিন। ওই সময়ে সে ব্যাংকের চালক হিসেবে কর্মরত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে তাকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২