সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
আদালত রোডে কুসিকের অভিযান, ২ জনকে জরিমানা
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:৩৬ এএম আপডেট: ১২.১০.২০২৬ ২:১৭ এএম |


  আদালত রোডে কুসিকের  অভিযান, ২ জনকে জরিমানা
কুমিল্লা নগরীর আদালত রোড, মগবাড়ী বাজার ও আশপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। এ সময় ফুটপাত দখল করে নাগরিকদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুজনকে জরিমানা করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) কুসিকের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সড়ক দখল করে আবাসিক ভবনে যাতায়াতের জন্য নির্মিত ঢালাইয়ের অংশও ভেঙে দেওয়া হয়। এতে সড়ক ও ফুটপাতের ওপর অবৈধ দখল অপসারণের মাধ্যমে নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।
কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগরীতে নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২