রোববার ● ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩
দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বরুড়ায় প্রস্তুতিমূলক সভা
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১:০৯ এএম আপডেট: ১১.১০.২০২৬ ১:২৩ এএম |



 দূর্গাপূজা উদযাপন  উপলক্ষে বরুড়ায় প্রস্তুতিমূলক সভা কুমিল্লার বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ অক্টোবর সকাল ১১টায় উপজেলা প্রশাসনেরে উদ্যোগে প্রতি বছরের ন্যায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান রনি এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নুরু, পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বরুড়া উপজেলা শাখার সভাপতি ডাঃ তপন ভৌমিক, সাধারণ সম্পাদক রাজীব দত্ত। এসময় আরও উপস্থিত ছিলেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাষ্টার তপন বনিক। সভায় প্রত্যেক পুজা মণ্ডপে সভাপতি / সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। এ বছর মোট ৯৭ টি পুজা মন্ডপ রয়েছে বরুড়া উপজেলা।
সভায় বক্তারা, আইন-শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি জোরদার রাখার সিদ্ধান্ত নেন।




















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২