রোববার ● ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩
কমলপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১:০৯ এএম আপডেট: ১১.১০.২০২৬ ১:২৩ এএম |



 কমলপুর মাধ্যমিক বিদ্যালয়ে  কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায়-২০২৬ সালের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, আবুল হাসেম মজুমদার এবং কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের বিসিএস কারিগরি শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মোসা. খাদিজাতুল কোবরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয় ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন রাসেল।
এসময় স্কুলের এলামনাই এসোসিয়েশনে সদস্য, শিক্ষক/ শিক্ষার্থী অভিভাবক ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করায় বিজ্ঞান বিভাগের মোসা. নুসরাত জাহান, জান্নাত বিনতে জাকারিয়া, সানজিদা জাহান, মো. সিয়াম ও মোসা. সুমাইয়া আক্তার ইতিকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগের মো. শাহাজাহান ও মো. আব্দুল্লাহ জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ায় তাদেরও সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করায় মাইমুনা রহমানকেও সংবর্ধনা দেওয়া হয়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২