ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন ও এডিস মশার লার্ভা ধ্বংসে অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। শনিবার (১০ অক্টোবর) নগরীর ৩, ৭, ৮, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানের আওতায় ৩ নম্বর ওয়ার্ডের রেসকোর্স খালের পাড়, বাদশা মিয়ার বাজার ও রেললাইনের উভয় পাশ; ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর খানকা রোড, খানকা শরীফের পেছনে ও কবরস্থান রোড; ৮ নম্বর ওয়ার্ডের শিক্ষা বোর্ড, শিক্ষা বোর্ড আবাসিক এলাকা ও টাওয়ার হাসপাতাল গলি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের আওতায় আনা হয়।
এ ছাড়া ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়ক, সদর হাসপাতাল রোড, মহিলা কলেজ রোড, মুন্সেফবাড়ী রোড হয়ে দেশওয়ালীপট্টি এবং ১২ নম্বর ওয়ার্ডের তেলিয়া পুকুরপাড়, এসবি আলী রোড, দারোগাবাড়ী রোড ও নানুয়া দিঘির পাড় এলাকায় অভিযান চালানো হয়।
পাশাপাশি ঈশ্বর পাঠশালা, মহেশাঙ্গন, শুভপুর অভিযোগকেন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, নগর শিশু উদ্যান ও পার্ক, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা আদালত এলাকায় স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড প্রয়োগ করা হয়।
ডেঙ্গুর বিস্তার রোধে নগরীর বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
