রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়ানুষ্ঠান হয়। শনিবার (১০ অক্টোবর) সকালে মাদ্রাসা মিলনায়তনে ওই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা পরিচালনা পর্ষদ সভাপতি মাওলানা নুরুল ইসলাম হেলালী, আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পরিষদের সভাপতি ডা. সাইফুল্লাহ বাপ্পী, সহ-সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক হাজী নুরুল ইসলাম মুন্সী, অভিভাবক প্রতিনিধি নজরুল ইসলাম।
মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা কামরুল হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা ফয়জুল্লাহ হেলালী, মাওলানা মুহাম্মাদ যোবায়ের আশরাফী, মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল কাদের, মাওলানা খালেদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মাদ্রাসার মুহাদ্দিস মো. আলী আশরাফ মোল্লা। কুরআন তিলাওয়াত করেন হাফেজ মাজহারুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষে বক্তৃতা করেন ইমাম হোসেন ও আরিফুর রহমান। এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, কমিটির সদস্য ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
