শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
কুমিল্লার অবকাঠামোগত উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১:২৮ এএম আপডেট: ০৯.১০.২০২৬ ১:৫৫ এএম |


কুমিল্লার অবকাঠামোগত উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল  হক চৌধুরী এমপির মতবিনিময়কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. মঈন খানের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লা সদর আসনের এমপি মনিরুল হক চৌধুরীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুমিল্লা-৬ আসনের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, প্রয়োজনীয়তা এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও নতুন প্রকল্প গ্রহণের বিষয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন প্রতিনিধি দলের সদস্যরা।
প্রতিনিধি দলের পক্ষ থেকে কুমিল্লার জনসাধারণের প্রয়োজন ও স্থানীয় বাস্তবতার বিষয়টি বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ ও দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় মন্ত্রী ড. মঈন খান প্রতিনিধি দলের উত্থাপিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী পিন্টু, সাবেক চেয়ারম্যান আমানউল্লাহ আমান, সাবেক চেয়ারম্যান ওমর ফারুক সুমনসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২