বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
নির্ধারিত সময়ে না ফেরায় কুবির ছয় শিক্ষকের পদ শূন্য
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:৫২ এএম আপডেট: ০৭.১০.২০২৬ ১:০২ এএম |

 নির্ধারিত সময়ে না ফেরায় কুবির ছয় শিক্ষকের পদ শূন্যকুবি প্রতিনিধি :
শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ে যোগদান না করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছয় শিক্ষককে মূল পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পদ অবমুক্ত হওয়া শিক্ষকেরা হলেন- পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দিপা রানী দাস, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ সেন, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া হক চাঁদনী, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল্লাহ ও সহযোগী অধ্যাপক মেহেদী হাসান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন চৌধুরী।
রেজিস্ট্রার দপ্তরের তথ্য অনুযায়ী, সহকারী অধ্যাপক দিপা রানী দাসের কাছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক পাওনা রয়েছে ১৫ লাখ ৪ হাজার ৬০২ টাকা। সহকারী অধ্যাপক দেবাশীষ সেনের কাছে পাওনা রয়েছে ২৩ লাখ ৩৫ হাজার ৬১৮ টাকা। বাকি চার শিক্ষকের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আর্থিক পাওনার হিসাব নির্ধারণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, “শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও তারা কর্মস্থলে যোগদান করেননি। তাই সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাদের মূল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের যে আর্থিক পাওনা রয়েছে, তা নিষ্পত্তির জন্য পুনরায় চিঠি দেওয়া হচ্ছে। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে।”















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২