শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
চোখের যত্নের বার্তা নিয়ে কুমিল্লায় দৃষ্টি দিবসের র‌্যালি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১:২৭ এএম আপডেট: ০৯.১০.২০২৬ ১:৫৪ এএম |


  চোখের যত্নের  বার্তা নিয়ে কুমিল্লায়  দৃষ্টি দিবসের র‌্যালিকুমিল্লা প্রতিনিধি:
‘আপনার চোখকে ভালোবাসুন’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় দৃষ্টি দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি নগরীর ঝাউতলা এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা টাউন হল মাঠে এসে এক সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে শেষ হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টার দিকে অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) কুমিল্লা শাখার আয়োজনে কুমিল্লা নগরীতে এই র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার চক্ষু চিকিৎসকরা অংশগ্রহণ করেন। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল পপুলার ফার্মাসিউটিক্যালস।
র‌্যালি শেষে সভায় বক্তারা বলেন, ‘আপনার চোখকে ভালোবাসুন’ এই স্লোগান শুধু একটি দিনের বার্তা নয়, বরং আমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ সচেতনতার আহ্বান। চোখ আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। অনেক সময় চোখের ছোটখাটো সমস্যা থেকেই বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে শিশুদের দৃষ্টিজনিত সমস্যা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা দরকার। বিশ্ব দৃষ্টি দিবসের এই আয়োজনের মাধ্যমে আমরা সবাইকে আহ্বান জানাতে চাই নিজের চোখের যত্ন নিন, পরিবারের সদস্যদের চোখের যত্ন নিতে উৎসাহিত করুন।’
সভায় বক্তব্য রাখেন অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) কুমিল্লার উপদেষ্টা প্রফেসর ডা. জামাল নিজাম উদ্দিন আহামেদ, সভাপতি প্রফেসর ডা. মো. বেলাল, সাধারণ সম্পাদক ডা. এএম আনিছুর রহমান,, প্রফেসর ডা. মিজানুর রহমান, প্রফেসর ডা. নাজমুস সাদাত পিলু, প্রফেসর ডা. মোস্তফা কামাল মজুমদার, ডা. হাবিবুর রহমান, ডা. জিয়া উদ্দিন শিকদার, সহ-সাধারণ সম্পাদক ডা. মো. আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. আশিকুর রহমান ভূঁঞা প্রমুখ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২