শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের
ইমারত নির্মাণ কমিটির প্রথম সভায় ১২ ভবনের নকশা অনুমোদন
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১:২৭ এএম আপডেট: ০৯.১০.২০২৬ ১:৫৪ এএম |



 ইমারত নির্মাণ কমিটির প্রথম সভায় ১২ ভবনের নকশা অনুমোদননিজস্ব প্রতিবেদক: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের ইমরাত নির্মাণ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে (গণপূর্ত ভবনের তৃতীয় তলা) অনুষ্ঠিত এ সভায় ১২টি ভবনের নকশা অনুমোদন প্রদান করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। ইমরাত নির্মাণ কমিটির এই সভা প্রতিমাসে একবার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সভা সূত্রে জানা যায়, ইমরাত নির্মাণ কমিটির প্রথম সভায় মোট ১৩ ভবনের নকশা উপস্থাপন করা হয়। পরে কমিটির সদস্যরা যাচাই-বাছাই শেষে ১২টি ভবনের নকশা অনুমোদন করেন।
সভায় স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি নাছির উদ্দিন দিদার, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো. মামুন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজ অফিসার মো: সাখাওয়াত হোসেন খান, নগর পরিকল্পনাবিদ মোঃ সিরিফুল হক-সহ ইমরাত নির্মাণ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। 
সভা চলাকালে নির্বাহী স্থপতি নাছির উদ্দিন দিদার বলেন, আজকের সভায় ১৩টি ভবনের নকশা নিয়ে আলোচনা হয়। সভায় আমরা ইমরাত নির্মাণ বিধিমালার প্রেক্ষিতে নকশাগুলো পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিয়ম কানুন মেনে যারা নকশা জমা দিচ্ছে আমরা সেগুলো অনুমোদন দিয়ে দিচ্ছি এবং যেগুলোর কারেকশন দরকার সেগুলো কারেকশন করে আবার জমা দিলে  আমরা পুনঃপরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেবো। 
ইমরাত নির্মাণ কমিটির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, আজকের এই সভা থেকে আমি নগরবাসীর উদ্দেশ্যে বলবো- যারা ভবন নির্মাণ করবেন এবং ভবনের নকশার অনুমোদনের জন্য অপেক্ষা করছেন আপনারা উন্নয়ন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন। প্রতিমাসেই আমাদের এই মিটিং অনুষ্ঠিত হবে। আইন মেনে এবং আইনগত উপায়ে একটি পরিকল্পিত নগর গড়তে প্রয়োজনীয় যা যা করা দরকার তার সবকিছুই আমরা করবো ইনশাল্লাহ। কুমিল্লার সকল মানুষকে আমরা আশ^স্থ করতে চাই; ভবনের নকশা অনুমোদনের এখানে এসে কাউকে হয়রানির শিকার হতে হবে না। জনগণের কল্যাণে আইনের মধ্য থেকে যতটুকু সম্ভব আমরা সকলকে সহযোগিতা করবো।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২