শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণপাড়া সীমান্তে অভিযান:
গভীর রাতে বাগানে মিলল ৩৬ কেজি গাঁজা
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১:০৮ এএম আপডেট: ০৯.১০.২০২৬ ১:৫৪ এএম |


গভীর রাতে বাগানে মিলল ৩৬ কেজি গাঁজাইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে গভীর রাতে অভিযান চালিয়ে এক নির্জন বাগান থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার (১:১৫) দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তসংলগ্ন শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতুলভূমি বাঁশতলীর পুকুরপাড় পূর্বপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। 
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকার জনৈক জামালের বসতঘরের টিনশেড ভবনের উত্তর-পশ্চিম কোণায় একটি বাগানের ভেতরে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে মজুত করে রাখা ৩৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। 
পুলিশের ধারণা, পাচারের উদ্দেশ্যে অজ্ঞাতনামা মাদক কারবারিরা গাঁজাগুলো বাগানের ভেতর লুকিয়ে রেখেছিল। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আগেই সেখান থেকে সটকে পড়ে। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, উদ্ধার করা গাঁজার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই চালানের সঙ্গে কারা জড়িত এবং কারা এখানে মাদক মজুত করেছিল, তা খুঁজে বের করতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২