বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
কুমিল্লার রতনপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল জিহাদুলের
সদর দক্ষিণ প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ এএম আপডেট: ০৭.১০.২০২৬ ১:০৩ এএম |


   কুমিল্লার রতনপুরে অরক্ষিত  রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায়  প্রাণ গেল জিহাদুলের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রতনপুর অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় জিহাদুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জিহাদুল ইসলাম যশোর জেলার বাসিন্দা। সে একটি ওষুধ কোম্পানিতে লালমাই উপজেলার বাগমারাতে কর্মরত ছিলেন। 
স্থানীয় বাসিন্দা সাব্বির বলেন, রতনপুর রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত। এখানে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে মানুষ পারাপার হচ্ছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানিও হচ্ছে। আমরা রেলপথ মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি করছি।
এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২