বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
কক্সবাজারে বেড়াতে গিয়ে ইজি বাইকে ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের সীমার মৃত্যু
শাহীন আলম
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ এএম আপডেট: ০৭.১০.২০২৬ ১:০৩ এএম |



  কক্সবাজারে বেড়াতে গিয়ে ইজি বাইকে ওড়না পেঁচিয়ে  দেবিদ্বারের সীমার মৃত্যু  কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়িয়ে হোটেলে ফেরার পথে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১২টার দিকে শহরের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে বলে জানায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন।
নিহত সীমা কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহাবুব আলমের মেয়ে। তিনি ওই এলাকার ফাতেমাতুজ্জুহুরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা আজমল জানান, স্বজনদের সঙ্গে ইজিবাইকে করে সুগন্ধা সৈকত থেকে ফেরার সময় সীমার ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সীমার প্রতিবেশী মো. সাইফুল ইসলাম বলেন, ফুফাতো ভাইয়ের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে নতুন বৌসহ ফুফির পরিবারের সবার সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন সীমা। সোমবার (৫ অক্টোবর) ভোর ৬টার দিকে দেবিদ্বারের বড় আলমপুর থেকে ১৫জনের দল কক্সবাজারে পৌছান। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা একসঙ্গে সুগন্ধা সৈকতে ঘুরতে বের হয়েছিলেন। সেখান থেকে হোটেলে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়েছে। রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২