বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
সব মসজিদে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:০৩ এএম |



দেশের মসজিদগুলোতে রুফটপ সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।  কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামালের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার (৬ অক্টোবর) এ-সংক্রান্ত বৈঠক হয়। 
বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর, হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ১৮০ দিনের কর্মপরিকল্পনা: বাস্তবায়ন অগ্রগতি, জনবল, বাজেট, দপ্তর ও সংস্থাসমূহের ভিশন, মিশন, কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে অবহিত করা হয়। 
বৈঠকে উপস্থাপিত বিষয়ের ওপর আলোচনায় কমিটির সদস্যরা অংশ নিয়ে মন্ত্রণালয়কে দেশের মসজিদগুলোর বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা প্রণয়ন করা, মসজিদগুলোতে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ, সরকারি খরচে যেসব ব্যক্তি হজে যান তার একটি নীতিমালা প্রণয়ন এবং ইসলামি ফাউন্ডেশনের পরিচালিত একই হাসপাতাল ও মিশনে বহুদিন ধরে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত বদলি করার জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটি সদস্য আজহারুল ইসলাম মান্নান, জাহিদুর রহমান, নুরুল আমিন এমপি, সূবর্না সিকদার, নুরুল আমীন, মোহাম্মদ আবুল হাসান ও মুহাম্মাদ আব্দুল খালেক অংশ নেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২