বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
চান্দিনায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্যামিলি সমাবেশ
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:০২ এএম |

 কুমিল্লার চান্দিনায় সরকারি কর্মসম্পাদন পরীবিক্ষন পদ্ধতি (জিপিএমএস) কর্মসূচির আওয়তায় সরকার ঘোষিত অগ্রাধিকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড,কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, মাদক, বাল্যবিবাহ, নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধ, গুজব ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্যামিলি সমাবেশ হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সমাবেশ হয়।
এতে কুমিল্লা জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন - চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক। 
বিশেষ অতিথির বক্তৃতা করেন -চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা, উপজেলা সমাজসেরা কর্মকর্তা নাছিমা আক্তার। জেলা তথ্য অফিসের অফিস সহকারী আরিফ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম ও খতিব, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২