বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
চাঁদপুরে খাটের নিচে মিলল বিপুল ইয়াবা
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:০৩ এএম |


চাঁদপুর সদরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই পালিয়ে যাওয়ায় চিহ্নিত মাদক কারবারি ফারহান রানাকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার নুরুল্লাপুর এলাকায় আবুল হাশেমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চাঁদপুর পৌরসভার কয়লাঘাট এলাকার ফারহান রানা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মাদক কারবারিতে জড়িত রয়েছে। তিনি কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে চাঁদপুরে নিয়ে আসত। এরপর তার ড্রাইভার নূর হোসেনসহ বিভিন্ন সহযোগীদের মাধ্যমে চাঁদপুরের বিভিন্ন স্থানে এসব মাদক সরবরাহ করত।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল নরুল্লাহপুর এলাকার আবুল হাশেমের ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানের সময় মাদক কারবারি ফারহানের বসবাসরত ঘরের খাট ও একটি মোটরসাইকেলের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো মোট ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোটরসাইকেল জব্দ করে দলটি।
তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মূলহোতা ফারহান রানা পালিয়ে যেতে সক্ষম হয়, ফলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, পলাতক ফারহান রানা এবং তার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২