বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
কুসিকের মোবাইল কোর্টে ভ্যান জব্দ ও ধ্বংস
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:৪৬ এএম আপডেট: ০৬.১০.২০২৬ ২:০৬ এএম |

   কুসিকের মোবাইল  কোর্টে ভ্যান জব্দ ও ধ্বংস
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর কান্দিরপাড়, রাজগঞ্জ ও আশপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। সোমবার (৫ অক্টোবর) পরিচালিত অভিযানে ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সংশ্লিষ্টদের জরিমানা করা হয়।
এ সময় সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে দখলকারীদের কয়েকটি ভ্যান জব্দ ও ধ্বংস করা হয়।
কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুসিক কর্তৃপক্ষ জানায়, নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ নগরী গঠনের লক্ষ্যে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২