
কুমিল্লার চান্দিনায় বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ১৩টি ইউনিয়নের বিএনপি নেতারা এসময় দলীয় মনোনয়ন পত্র প্রাপ্তির লক্ষ্যে জীবন বৃত্তান্ত ফরম সংগ্রহ করেন।
সোমবার (৫ অক্টোবর) চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু।
এতে বিএনপি নেতা অধ্যক্ষ আবু তাহের এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম-আহ্বায়ক নূরুল আলম চৌধুরী নোমান, কুমিল্লা উত্তর জেলা কৃষকদল যুগ্ম-আহ্বায়ক সফিকুল ইসলাম, বিএনপি নেতা শাহজাহান সিরাজ চেয়ারম্যান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শরীফুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত হোসেন সাক্কু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম বাবর, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলম, স্বেচ্ছাসেবক দল নেতা মোবারক হোসেন মোবা, পৌর ছাত্রদল নেতা মো. সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা কামরুল হাসান ভূইয়া, আবদুস সামাদ আড়ৎদার, মোয়াজ্জেম হোসেন ভূইয়া, মো. জাকির হোসেন, তাজুল ইসলাম তাজির, মাওলানা আবু ইউসুফ, হারুনুর রশিদ, যুবদল নেতা আসাদুজ্জামান দুলাল, ডা. সিদ্দিকুর রহমান রিপন, রয়েল মিয়া রাফি প্রমুখ।
