মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩
চৌদ্দগ্রামে ভিন্ন আয়োজনে পালিত হলো বিশ^ শিক্ষক দিবস
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ এএম |



চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ^ শিক্ষক দিবস। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধার বন্ধন আরও দৃঢ় করতে ৫ অক্টোবর সোমবার শিক্ষকদের ফুল দিয়ে বরণ, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ এবং কেক কাটার আয়োজন করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। পরে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে কেক কাটা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ। 
অনুষ্ঠানে শিক্ষকরা বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ গড়ে তুলতেও শিক্ষকদের অবদান অপরিসীম।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২