বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩
চান্দিনায় শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা
কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঁইয়া
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ এএম |


বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে কুমিল্লার চান্দিনায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। 
এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসা রওশন আরা। 
আলোচনা সভা শেষে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া, মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র দেবনাথ, দাখিল মাদ্রাসার শ্রেষ্ঠ গুণী সুপার মো. আফাজ উদ্দিন মিয়াজী, আলিম মাদ্রাসার শ্রেষ্ঠ গুণী শিক্ষক সহকারী অধ্যাপক এ.কে.এম আমীমুল এহসান আবুল খায়ের এবং ইবতেদায়ী শ্রেষ্ঠ সহকারী মৌলভী মো. রেজাউল করিম, কারিগরী পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. আসাদুজ্জামান এর হাতে শ্রেষ্ঠত্বের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, শহীদ জিয়াউর রহমান কলেজ অধ্যক্ষ আবু তাহের, বদরপুর নেছারিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাই, নাওতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম সাঈদুর রহমান, বড়গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোস্তফা কামাল, ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিছ আক্তার প্রমুখ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২