মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩
লাকসামে বিশ্ব শিক্ষক দিবসে চারজন গুণী শিক্ষককে উপজেলা প্রশাসনের সম্মাননা প্রদান
সৈয়দ মুজিবুর রহমান দুলাল
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ এএম |


কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য আয়োজনে আজ সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। "শিক্ষকের হাত ধরেই-শিক্ষার রূপান্তর"এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। 
ওইদিন সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে চারজন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা। 
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সঞ্চালণায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলার ফুলগাঁও ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ইয়াছিন মজুমদার, বিজরা নাজিরিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমূখ। 
এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকা এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতিস্বরূপ মাদরাসা ক্যাটাগরিতে দৌলতগঞ্জ গাজিমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুল হান্নান, কলেজ ক্যাটাগরিতে গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিত চন্দ্র দাস, মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরিতে নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল এবং মাধ্যমিক মাদরাসা ক্যাটাগরিতে দোগাইয়া আশরাফিয়া সুন্নীয়া দাখিল মাদরাসার ইংরেজি বিষয়ের শিক্ষক মো. শাফায়েত হোসেনকে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নার্গিস সুলতানা বলেন, শিক্ষকরা বলেন- উৎকৃষ্ট ও সমৃদ্ধশালী জাতি গঠণের কারিগর। তাঁরা কেবল পাঠদানই করেন না; বরং একটি জ্ঞানভিত্তিক ও নীতিবান সমাজ গড়ার কারিগর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 
ইউএনও বলেন, গুণী শিক্ষকদের এই সম্মাননা দেওয়া মানেই---পুরো শিক্ষক সমাজকেই সম্মানিত করা। শিক্ষকদের ত্যাগ ও অবদানকে সম্মানিত করার এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষকদের প্রতি এই স্বীকৃতি ও 
সম্মাননা শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে আরো যুগান্তকারী পদক্ষেপ এবং উদ্দীপনা জোগাবে।
আলোচনা অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষকবৃন্দ তাঁদের অনুভূতি ব্যক্ত করে বলেন, তাঁদের এই স্বীকৃতি ও সম্মাননা দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিলেন। তাঁরা লাকসামের শিক্ষাব্যবস্থাকে আগামীদিনে আরও একধাপ এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 
আলোচনা সভা পূর্বে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একট বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর হয়ে  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২