মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩
নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ইমরান হোসেন সোহান
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ এএম |


শিক্ষক দিবসের অঙ্গীকার—জাতীয়করণ মোদের অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যা লি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যা লি বের করা হয়। র্যা লিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এসে শেষ হয়। এতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল ও কারিগরি ভোকেশনালের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
পরে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  আবু রায়হান।
নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চাঁন্দগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক লিটন, সমিতির সাধারণ সম্পাদক ও ময়ূরা হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাহবুবুল হক এবং উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা স্কাউট সম্পাদক শহীদুল্লাহ মজুমদার স্বপন, জমিয়াতুল মোদার্রেছীন নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক ও কাশিপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শরীফ মো: বেলাল হোসেন, উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা মাহবুবুল হক মজুমদার এবং প্রাথমিক শিক্ষক নেতা নিজাম উদ্দিন ও মোহাম্মদ ইয়াসিনসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের যৌক্তিক দাবি তুলে ধরেন।

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২