মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩
শেষ ওভারে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ এএম আপডেট: ০৬.১০.২০২৬ ২:০৩ এএম |

 শেষ ওভারে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানেই জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও জয়ে সম্ভাবনা জাগিয়েছিল মেয়েরা। কিন্তু শেষ ওভারের রোমাঞ্চে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে বাংলাদেশ করে ১১৯ রান। জবাবে শেষ বলে জয় পেয়েছে লঙ্কানরা।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন ওপেনার মাইমুনা নাহের। ৬ বলে ১ রান করেন তিনি। আরেক ওপেনার অচেনা জান্নাতের বাট থেকে আসে ২৪ বলে ১৬ রান। এদিকে রানের খাতায় খুলতে পারেননি বিবি আয়েশা।
চতুর্থ উইকেটে নিশিতা আক্তার নিশিকে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়েন দলনেতা সাদিয়া ইসলাম। নিশি রান আউট হওয়ার আগে করেন ৩৫ বলে ২৬ রান। আর মাত্র ২২ বল থেকে দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংসটি খেলেন সাদিয়া। এছাড়া সাদিয়া আক্তার ১৮ বলে ১৮, ফারজানা ইয়াসমিন ৭ বলে ৬ ও কুমারি শ্রীবণী রাণী ৫ বলে ৩ রান করেন।
রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারায় লঙ্কানরাও। ১০ বলে ৪ রান করেন নেটমি উপেক্ষা। দ্বিতীয় উইকেটে বড় জুটি পায় তারা। মূলত সেখানেই জয়ের ভিত পেয়ে যায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। সর্বোচ্চ ৪৮ রান আসে ওপেনার সাঞ্জানা কাভিন্দির ব্যাট থেকে। এছাড়া বালাসুরিয়া ২১, মানুদি ১১, মাথসারা ৯. সেওমিনি ১০ ও লিমানসা ২ রান করেন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন নিশিতা আক্তার নিশি। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২