মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩
অপরাধীদের জন্য মজুত ২১৬ সুইচ গিয়ার চাকু উদ্ধার
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১:৪০ এএম |


ঢাকার কেরানীগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ২১৬টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। এসআরবি বলছে, অস্ত্রগুলো বিক্রির লক্ষ্যে ওই বাসায় মজুত করা হয়েছিল। সন্ত্রাসীরা ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধে এসব অস্ত্র ব্যবহার করতেন।
এ ঘটনায় এস এম রবীন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
ইন্তেখাব চৌধুরী বলেন, শনিবার (৩ অক্টোবর) রাতে এসআরবি-২ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন লাবনী পয়েন্টের একটি বাসায় বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ সুইচ গিয়ার চাকু মজুত রাখা আছে।
তিনি বলেন, তথ্যের ভিত্তিতে এসআরবি-২ এর একটি দল ওই বাসায় তল্লাশি করে ঈগল মডেলের ১৮০টি, চিতা মডেলের ২০টি, মাছরাঙা মডেলের ১২টি এবং কমবোর্ড মডেলের ৪টিসহ মোট ২১৬টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে। একই সঙ্গে অবৈধ সুইচ গিয়ার চাকুর মজুতদার ও সরবরাহকারী এস এম রবীনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানের তথ্য জানিয়ে তিনি বলেন, এসব চাকু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অপরাধীদের কাছে সরবরাহ করা হতো। ছিনতাই, হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটনে এসব অস্ত্রের ব্যবহার হয়। দেশে প্রচলিত আইনে এ ধরনের ধারালো অস্ত্র ক্রয়-বিক্রয় বহন, মজুত ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।
জব্দ করা আলামত এবং আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২