মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩
লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলির সিদ্ধান্ত
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১:৪০ এএম |


স্বচ্ছতার কথা বলে গত অন্তবর্তী সরকার লাটারি মাধ্যমে পুলিশে রদবদল আনার যে পদ্ধতি চালু করেছিল সেটা এখন আর নেই। তবে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে এবার সেই পদ্ধতিই অনুকরণ করতে যাচ্ছে আইন মন্ত্রণালয়।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইন মন্ত্রণালয় বলেছে, বদলি প্রক্রিয়ায় ‘স্বচ্ছতা নিশ্চিত’ করতে সাব-রেজিস্ট্রারদের লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১০টায় এই লটারি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদগুলোতে বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সাব-রেজিস্ট্রারদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বদলি করা হবে।
লটারি কার্যক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত থাকবেন।
এর আগে অন্তবর্তী সরকারের সময় পুলিশে বদলি নিয়ে নানা সমালোচনা হলে স্বচ্ছতার কথা বলে ২০২৫ সালের শেষ দিকে ৬৪ জেলার পুলিশ সুপার এবং পরবর্তীতে দেশের ৫২৭টি থানার ওসি পদে লটারির মাধ্যমে রদবদল হয়। সে সময়ে পুলিশের এই ধারা বর্তমান নির্বাচিত সরকারকে আর প্রয়োগ করতে দেখা যায়নি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২