শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩
কারিগরি শিক্ষা নির্ভর শিক্ষানীতি জাতির জন্য প্রয়োজন-মনিরুল হক চৌধুরী এমপি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১:৩২ এএম আপডেট: ০৩.১০.২০২৬ ১:৪০ এএম |



 কারিগরি শিক্ষা নির্ভর শিক্ষানীতি জাতির জন্য প্রয়োজন-মনিরুল হক চৌধুরী এমপি নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা টাউনহল মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী  কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলা। কুমিল্লা জেলার সরকারি ও বেসরকারি কারিগরি, ভোকেশনাল এডুকেশন ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফোরাম ( টিভিইটি) আয়োজিত ওই মেলা গতকাল শুক্রবার দুপুরে ফিতা কেটে শুভ উদ্বোধন করের কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কারিগরি শিক্ষা নির্ভর শিক্ষা নীতি জাতীর জন্য প্রয়োজন। তিনি বলেন আজকের জেনারেশন আগুনের গোলা, তাদের সঠিকপথে পরিচালিত করতে পারলে ইনশাআল্লাহ বাংলাদেশ একদিন সমস্ত ক্ষেত্রে নাম করবে। তিনি আরো বলেন, আগামি নভেম্বরে আমরা সারা কুমিল্লাবাসী একত্রিত হবো দি এডুকেশন পলিসি কুমিল্লা কনসেপ্ট নিয়ে। সেখানে এক নাম্বারে রয়েছে কারিগরি শিক্ষা পদ্ধতি। তিনি উদ্ভাবনীর মেলার বিভিন্ন স্টল ও শিক্ষার্থীদের উদ্ভাবন দেখে ভূয়সী প্রসংশা করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, পোলাতো নয় যেন আগুনের গোলা, মেয়েতো নয় ওরা আগুনের গোলা। তিনি আরো বলেন, তারেক রহমান যতদিন আছেন দেশ বিপথগামী হবেনা, ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি কোর্স চালুর যে সিদ্ধান্ত হয়েছে তা খুবই সম্ভাবনাময়। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। বাংলাদেশে কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করনীয় শির্ষক সেমিনারে 
কী নোট পেপার উপস্থাপন করেন সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরী। সভাপতির বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের কুমিল্লার আঞ্চলিক পরিচালক উপ সচিব কাজী ফারুক আহম্মেদ। মঞ্চে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি মোঃ আমিরুজ্জামান আমির। 
তাছাড়া অনুষ্ঠানে কুমিল্লা টাউনহল সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল কবীর সাজ্জাদ, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ আক্তার হোসেন,  সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অধ্যাপক মোঃ জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদ ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 
এ দিকে সন্ধ্যায় টেকসই আবাসন, নগর উন্নয়ন ও পানি ব্যবস্থাপনার জন্য কারিগরি শিক্ষা ও উদ্ভাবন বিষয়ক সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। সেমিনারে কি নোট পেপার উপস্থাপন করেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক তাছলিমা আক্তার। সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের কুমিল্লার আঞ্চলিক পরিচালক উপ সচিব কাজী ফারুক আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সার্ভে ইন্টিটিউটের ইন্সট্রাক্টর ও রসায়ন বিভাগের প্রধান মোখলেছুর রহমান কানন প্রমুখ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২