শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩
দি কাজী ফাউন্ডেশনের আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১:৩২ এএম আপডেট: ০৩.১০.২০২৬ ১:৪০ এএম |



 দি কাজী ফাউন্ডেশনের আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প নিজস্ব প্রতিবেদকঃগত ২ আগষ্ট শুক্রবার কুমিল্লায় দি কাজী ফাউন্ডেশন (ঞকঋ) এর আয়োজনে আমেরিকান প্রবাসী আনোয়ার রহমান কাজীর  সহযোগীতায়, ভূটুয়া কমলপুর হাসমতের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে কুমিল্লার বেসরকারি হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় চার শতাধিক গরিব, অসহায়, প্রতিবন্ধী ও মধ্যবিত্ত রোগীদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন। এছাড়া বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রমটি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাহারীয়ার আক্তার, সাবেক অধ্যক্ষ, চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজ, সদর দক্ষিণ কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহানারা বেগম, সাবেক অধ্যাপক, চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজ, সদর দক্ষিণ কুমিল্লা। আরো উপস্থিত ছিলেন হাসমতের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক। যে সকল সম্মানিত চিকিৎসকগণ স্বাস্থ্যসেবা প্রদানে অংশগ্রহণ করেন তারা হলেন- জাতীয় পুরস্কার প্রাপ্ত ডাঃ এ,কে,এম আব্দুস সেলিম, ডাঃ মুহাঃ কামাল হোসেন, ডাঃ মোঃ বোরহান উদ্দিন ফাহিম, ডাঃ মোঃ দানিয়েল হক তানভির, ডাঃ নাজমুন নাহার, ডাঃ ফারজনা খাতুন, স্বাস্থসেবা কার্যক্রমটির সার্বিক পরিচালনায় ছিলেন দি কাজী ফাউন্ডেশন এর এরিয়া ম্যানেজার কাজী মাহ্তাব, প্রোগ্রাম অর্গানাইজার রাশেদা আক্তার (পাপড়ি)। এছাড়াও সেবা কার্যক্রমে সেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহন করেন ফাউন্ডেশনটির প্যাথলজিস্ট মাকসুদা বেগম ও অন্যান্য সদস্য সারওয়ার জামিল, ইঞ্জিঃ কাজী আল মাহমুদ আরিফ, শিরিন, শামছুননাহার, মরিয়ম, পান্না, আবু হাসান, জয়দুল, হাসান, বাবুল সহ আরো অনেকে। দীপ্ত টিভির নিউজ এন্ড কারেন্ট এফেয়ারস করেসপন্ডেন্ট কুমিল্লা জেলার প্রতিনিধি শাকিল মোল্লার উপস্থিতিতে চিকিৎসা সেবা কার্যক্রমটি সরাসরি সম্প্রচারিত হয়। 
সম্মানিত প্রধান অতিথি চিকিৎসা সেবার মান পরিদর্শন শেষে সেবামূলক কার্যক্রমটির প্রশংসা করেন এবং দি কাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আনোয়ার রহমান কাজী সাহেবকে এ ধরনের কার্যক্রমকে ভবিষ্যতেও অব্যহত রাখতে প্রস্তাব করেন। বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে এলাকার উপকারভোগী জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতি ইংরেজী মাসের প্রথম শুক্রবারের কার্যক্রমটি চলমান রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেন।
আরো উল্লেখ্য যে, উক্ত সেবা কার্যক্রমটি বাস্তবায়নের লক্ষ্যে প্রচার কার্যক্রম ও স্যাটেলাইট হেল্থ ক্যাম্প এর মাধ্যমে গত ২৫ সেপ্টেম্বর”২০২৬ শুক্রবার কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা সিটি কর্পোরেশন ওয়ার্ড নং- ২৬, মহেশপুর গ্রামে  কালা মিয়ার বাড়ির উঠানে গাইনী বিশেষজ্ঞ ডাঃ সালমা আক্তার চিকিৎসা সেবা প্রদান করেন প্রায় দেড় শতাধিক কিশোর-কিশোরী সহ অন্যান্য রোগীদেরকে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়। তাছাড়াও এ কার্যক্রমে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, যৌতুক বন্ধে, মাদক বিরোধী ও অভিবাসন সমস্যা নিয়ে আলোকপাত করেন অত্র ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার কাজী মাহ্তাব।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২