রোববার ● ৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩
জয়ে লিগ শুরু মোহামেডানের
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:৫৭ এএম আপডেট: ০৩.১০.২০২৬ ১:৩৭ এএম |


জয়ে লিগ শুরু মোহামেডানের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফকিরেরপুল ইয়াং মেনকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে মোহামেডান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফকিপুরের পুলের বিপক্ষে মাঠে নামে মোহামেডান। অন্য ম্যাচগুলোতে মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন-পিডব্লিউডি এবং বাংলাদেশ পুলিশ-চট্টগ্রাম সিটি।
খেলার শুরুর দিকে মোহামেডানের রক্ষণে চড়াও হতে থাকেন ফকিরেরপুলের ফুটবলাররা। কিন্তু তাদের দাপট বেশিক্ষ টেকেনি। ম্যাচের ১৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় মোহামেডান। উজবেকিস্তানের ফুটবলার মুজাফফারের নেওয়া কিক থেকে আসা বল হেড করে গোল করেন জাহিদুল ইসলাম শান্ত। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানে।
খেলা দ্বিতীয়াধ্যে ফকিরেরপুল গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে উঠলেও মোহামেডানের শক্তিশালী রক্ষণভাগের দক্ষতায় সুবিধা করতে পারেনি ফকিরেরপুলের আক্রমণভাগের ফুটবলাররা। ম্যাচটি শেষ হয় ১-০ গোল ব্যবধানেই।
এদিকে দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম সিটিকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। আর ব্রাদার্স ও পিডব্লিউডি এফসি মধ্যকার ম্যাচটি ১-১ গোল ব্যবধানে ড্র হয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২