
এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে ব্যাক টু ব্যাক স্বর্ণ জিতল ভারত। ফাইনালে টস জিতে আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২১১ রান জড়ো করে ম্যান ইন ব্লু। জবাবে পাকিস্তান ১৯২ রানের বেশি তুলতে পারেনি।
শনিবার (৩ অক্টোবর) জাপানের করোগি স্পোর্টস পার্কে আগে ব্যাট করতে নামে শ্রেয়াস আইয়ারের দল। ওপেনিংয়ে বৈভব সুরিয়াবংশি ৯ বলে ১৫ রানে সাইম আইয়ুবের শিকাড় হয়ে ফিরলেও আরেক ওপেনার অভিষেক শর্মা ঝড়ো অর্ধশতক তুলে নেন। মাত্র ২৮ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ব্যাটার। মাঝে সাঞ্জু স্যামসন, অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং ইশান কিসানদের ব্যাটে বড় কোন ইনিংস দেখা যায়নি। তবে শেষ দিকে শিবাম ডুবের ১৫ বলে ২৭ আর তিলক ভার্মার অপরাজিত ২২ বলে ৫১ রানের ইনিংসে ভর কর পাকিস্তানের সামনে বড় লক্ষ্য ছুড়ে দেয় ভারত। ৫১ রানের ইনিংসে চারটি ছক্কা এবং তিনটি চারের মার ছিল।
বল হাতে আহমেদ দানিয়াল এবং আরাফাত মিনহাস দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন সাইম আইয়ুব এবং আবরার আহমেদ।
জবাবে ধীরগতির শুরু পাকিস্তানের। স্কোর বোর্ডে ৩৯ রান ঝড়ো করতে ৩ উইকেট হারিয়ে বসে শাহিবজাদা ফারহানের দল। মাঝো হাসান নওয়াজ আশার আলো দেখালেও বাকিরা যোগ্য সঙ্গ দিতে পারেনি এই ব্যাটারকে। শেষ পর্যন্ত লড়ে গেছেন হাসান নওয়াজ৷ ইনিংসের শেষ বলে শিবাম ডুবের শিকার হন তিনি। ব্যাট হাতে ৫১ বলে ৯৬ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটার৷
বল হাতে জসপ্রিত বুমরাফ, রবি বিশ্নইরা ছিলেন খরুচে। সাথে কোন উইকেটও নিজেদের ঝুলিতে পুড়তে পারেননি। তবে দুটি করে উইকেট নিয়েছেন আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং শিবাম ডুবে।
