প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে (দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ১০৪ কিলোমিটার মহাসড়কজুড়ে) অবস্থান নিয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভ্যর্থনা ও শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকেই প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে উৎসবে আমেজ লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রীর এক নজর দেখা এবং শুভেচ্ছা জানানোর জন্য সকাল ৯টা থেকেই মহাসড়কের উত্তর পার্শ্বে (চট্টগ্রামগামী লেন) হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে অবস্থান নেন। এরপর প্রধানমন্ত্রীর গাড়িবহর যখন কুমিল্লা অতিক্রম করে তখন নেতা-কর্মীরা ফুল ছিটিয়ে, হাত নেড়ে বিভিন্ন ¯েøাগানে ¯েøাগানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীও গাড়ির ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের ও সাধারণ মানুষের অভিবাদনের জবাব দেন।
জানা গেছে, গতকাল প্রধামন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফেনী সফর ঘিরে তাকে স্বাগত জানাতে মহাসড়কের দাউদকান্দিতে কেন্দ্রীয় বিএনপি'র কুমিল্লা বিভাগীয় সংগঠনের সম্পাদক অধ্যক্ষ সেলিম ভ‚ঁইয়ার নেতৃত্বে এবং এবং দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ডঃ খন্দকার মারুফ হোসেন সহ অসংখ্য নেতৃবৃন্দ মহাসড়কের পাশে অবস্থান নেন।
চান্দিনায় স্থানীয় এমপি আতিকুল ইসলাম শাওনের নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থা নেন।
মহাসড়কের অন্যতম গুরুত্বপ‚র্ণ পয়েন্ট নিমসারের কলেজের প‚র্বপ্রান্তে স্থানীয় সংসদ সদস্য (এমপি) জসীমউদ্দীনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল নেতাকর্মীদের বহর প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে অবস্থান নেয়।
এদিকে নিমসারের জুনাব আলী কলেজ গেট থেকে শুরু করে পশ্চিম দিকের মিল গেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে এক অনন্য ও বর্ণাঢ্য দৃশ্যের অবতারণা হয়। স্থানীয় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ গোলাম সারোয়ারের পক্ষ থেকে বুড়িচং মোকাম ইউনিয়নের তিন সহস্রাধিক বিএনপি কর্মী ও সমর্থক প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে মহাসড়কের এই অংশে অবস্থান নেন।
মহাসড়কের পদুয়ার বাজার এবং আলেখারচর অংশে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও কুমিল্লা মহানগর বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সুসংগঠিতভাবে অবস্থান নেন। এসময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমিরসহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দের উপস্থিতিতে নেতা-কর্মীদের দলীয় ¯েøাগানে ¯েøাগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীদের স্বতঃস্ফ‚র্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মহাসড়কের সদর উপজেলা ও সদর দক্ষিণ উপজেলা অংশে স্থানীয় এমপি মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নেন।
এ প্রসঙ্গে মহাসড়কের নিমাসর এলাকায় কুমিল্লা-৫ সংসদীয় আসনের এমপি জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে সড়ক পথে তিনি কুমিল্লা হয়ে অনুষ্ঠান চলে যান। এই নিয়ে নেতাকর্মীরা বেশ উচ্ছ¡সিত। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নানা প্রান্ত থেকেই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। এর আগে তিনি যখন চাঁদপুর সফরে গিয়েছিলেন; তখনও নেতাকর্মীদের এমন উপস্থিতি লক্ষ্য করা গেছে।
