শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩
ডি থ্রিতে সেভেন রিংসের প্রধান কোচ হান্নান
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১২:৩৯ এএম |



 ডি থ্রিতে সেভেন রিংসের প্রধান কোচ হান্নান
ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির ৬ দলের প্রধান কোচ চূড়ান্ত হয়েছে। গেল রোববার নতুন এই টুর্নামেন্টের জন্য ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটারদের ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল। এরপর মঙ্গলবার হয়েছিল ম্যানেজমেন্ট ড্রাফট।
ম্যানেজমেন্ট ড্রাফটে প্রথম ডাকে সেভেন রিংস দলে ভিড়িয়েছিল তালহা জুবায়েরকে। পরে যোগ করে হান্নান সরকারকেও। তখন গুঞ্জন ছিল কে হবেন প্রধান কোচ। অবশেষে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, প্রধান কোচ হিসেবে কাজ করবেন হান্নান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, 'সেভেন রিংস সিমেন্ট ক্রিকেট দল অত্যন্ত গর্বের সাথে এমন একটি কোচিং প্যানেলকে স্বাগত জানাচ্ছে, যা দলের জন্য অভিজ্ঞতা, সঠিক কৌশল এবং শক্তিশালী দিকনির্দেশনা বয়ে নিয়ে আসবে।'
'আসন্ন টুর্নামেন্টে প্রধান কোচ হিসেবে থাকবেন হান্নান সরকার। ঘরোয়া ক্রিকেট ও কোচিংয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা পুরো টুর্নামেন্ট জুড়ে দলে নেতৃত্ব দেওয়া, কৌশলগত দিকনির্দেশনা এবং একটি শক্তিশালী দলীয় পরিবেশ গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'-যোগ করেন তিনি।
দলটি আরও জানিয়েছে সহকারী কোচ হিসেবে কাজ করবেন তালহা, 'বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার তালহা জুবায়ের দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের সাথে অত্যন্ত ব্যস্ত সূচি থাকার কারণে, জনাব তালহা জুবায়ের আসন্ন 'ডোমেস্টিক ৩ ট্রফি'তে সেভেন রিংস সিমেন্ট ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।'












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২