শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩
পাক-ভারত ম্যাচে শূন্য গ্যালারি!
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১২:৩৯ এএম |




 পাক-ভারত ম্যাচে শূন্য গ্যালারি!

এশিয়ান গেমস হকির সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ক্রীড়াঙ্গনে ভারত এবং পাকিস্তানের খেলা থাকলেই গ্যালারি পূর্ণ থাকে। আজকের দিনটা যেন ছিল একদমই আলাদা। দুদল মধ্যকার ফাইনালে উঠার লড়াইয়ে দিনে গ্যালারি ছিল প্রায় শূন্য।
ভারত-পাকিস্তান হকির দ্বৈরথ এশিয়ান গেমসের অন্যতম আকর্ষণ। গিফুর গ্রিন প্রিফেকচার স্টেডিয়াম অবশ্য দেখা গেল ভিন্ন চিত্র। ভারতের ম্যাচে গ্যালারির এক অংশে ছিল কয়েকজন সমর্থক। পাকিস্তানের কাউকে চোখে পড়েনি। ভারত-পাকিস্তান হকিতে এমন চিত্র সচারাচর চোখে পড়ে না।
পাক-ভারত দ্বৈরথ দেখতে এসেছিলেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি তৈয়ব ইকরাম। প্রেসবক্সের পাশে ভিআইপি লাউঞ্জে তৈয়ব ইকরামের সঙ্গে এই প্রতিবেদকের সাক্ষাৎ। পাক ভারত ম্যাচে গ্যালারির শূন্যতা নিয়ে তার মন্তব্য, ‘গ্যালারি এক পাশ ভরেছে আরেক পাশ খালি।’
গ্যালারির যে পাশ পূর্ণ, সেখানে ছিলেন বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলোয়াড়, এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তারা। আর আরেক দিকে ছিলেন গণমাধ্যমকর্মীরা। ভারতের একাধিক সাংবাদিক জানান, ‘ভারত- পাকিস্তান ম্যাচে এত কম দর্শক আগে কখনও দেখিনি। গিফু শহর থেকে দূরত্ব বেশি হওয়ায় দর্শক সেভাবে আসেনি।’
এক সময়ে পাকিস্তান বিশ্ব হকিতে দাপট দেখিয়েছে। এরপর ভারতের সঙ্গে বেশ কয়েক বছর সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। নেদারল্যান্ডসে বিশ্বকাপ হকিতে পাকিস্তান ৫-৩ গোলে হেরেছিল। আজ এশিয়ান গেমসে ভারত এক পর্যায়ে ৩-১ গোলে এগিয়ে ছিল। পাকিস্তান শেষ কোয়ার্টারে ৩-৩ করে।
তবে ভারত অন্তিম মুহূর্তে গোল করে ফাইনালে নাম উঠায়। মাঠে অনেক দিন পর উত্তাপ ছড়ালেও গ্যালারি ছিল শূন্য। যা পাক-ভারত হকিতে বড্ড বেমানান।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২