ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন ও লার্ভা ধ্বংসে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নগরীর ৬, ১৬, ১৭, ১৮, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
এর মধ্যে ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশাররফের বাড়ির সামনের এলাকা, হারুন স্কুল রোড, মিয়া বাড়ী কবরস্থান রোড, শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রোড, বনসাই বাড়ী রোড ও শুভপুর শাহী ঈদগাহ রোডে অভিযান পরিচালনা করা হয়।
১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয় রোড, সরকারি শিশু পরিবার রোড, কলের পুকুরপাড়, বউ বাজার রোড, মনু মিয়ার গলি ও সংরাইশ পাক পাঞ্জাতন জামে মসজিদ রোড; ১৭ নম্বর ওয়ার্ডের তেলিকোনা প্রাইমারি স্কুল রোড, তেলিকোনা সাহাপাড়া, তেলিকোনা মেইন রোড ও নুরপুর এলাকায়ও মশক নিধন কার্যক্রম চালানো হয়।
এ ছাড়া ১৮ নম্বর ওয়ার্ডের হাউজিং এস্টেট সেকশন-২ ও ৩, পিবিআই অফিস রোড, গোল মার্কেটের পূর্ব পাশ ও হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয় রোড; ২১ নম্বর ওয়ার্ডের শাকতলা পশ্চিমপাড়া রেললাইন ও এর পশ্চিম পাশের এলাকায় অভিযান পরিচালিত হয়।
২২ নম্বর ওয়ার্ডের হিরাপুর, মোস্তফাপুর, হোটেল জাইতুন রোড, মোস্তফাপুর মদিনা জামে মসজিদ রোড, দক্ষিণ গোপীনাথপুর, মুন্সি বাড়ী ও দক্ষিণ গোপীনাথপুর জামে মসজিদ রোডেও মশক নিধন করা হয়।
এ ছাড়া বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট, শিশু মঙ্গল হাসপাতাল, অশোকতলা বিসিক মোড়, আনসার-ভিডিপি অফিস, সিডি প্যাথ গলি ও জেলা জজের বাসভবন এলাকায়ও অভিযান চালানো হয়।
অভিযানে স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা নিধনে লার্ভিসাইড এবং ফগার মেশিনের মাধ্যমে প্রাপ্তবয়স্ক মশা নিধনে অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হয়।
