বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩
অবশেষে দল পেলেন স্মলিং
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ এএম আপডেট: ০১.১০.২০২৬ ২:১৩ এএম |





 অবশেষে দল পেলেন স্মলিং
ক্লাবহীন থাকার সময়টা শেষ হতে চলেছে ক্রিস স্মলিংয়ের। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রোমা ডিফেন্ডারকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে পর্তুগিজ ক্লাব পোর্তো। বিনা ট্রান্সফার ফিতেই ৩৬ বছর বয়সী এই ইংলিশ ডিফেন্ডারকে দলে নেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত বলে জানিয়েছে গোল।
স্মলিং ইতিমধ্যে পর্তুগালে পৌঁছেছেন। পোর্তোর হয়ে চুক্তি সম্পন্ন করার আগে তার মেডিকেল পরীক্ষাও হওয়ার কথা। চুক্তিটি চলতি মৌসুমের শেষ পর্যন্ত স্বল্পমেয়াদি হতে পারে।
রক্ষণভাগে চোটের সমস্যার কারণেই স্মলিংয়ের দিকে ঝুঁকেছে পোর্তো। দলের অন্যতম সেন্টারব্যাক নেহুয়েন পেরেজ শারীরিক সমস্যায় ভুগছেন। ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেপ্টেম্বরের শুরুতে ফিরলেও আবারও চোটে পড়েছেন তিনি। ফলে রক্ষণে অভিজ্ঞ একজন খেলোয়াড়ের প্রয়োজন দেখা দেয় কোচ ফ্রান্সেসকো ফারিওলির।
সৌদি প্রো লিগের ক্লাব আল-ফেইহার সঙ্গে গত দুই বছরের সম্পর্ক শেষ হওয়ার পর থেকেই ক্লাবহীন ছিলেন স্মলিং। সৌদিতে থাকাকালে নিয়মিতই খেলেছেন তিনি। সেখানে গত মৌসুমে ২৮ ম্যাচে মাঠে নেমেছিলেন এই সেন্টারব্যাক।
পোর্তোর জন্য স্মলিংয়ের সবচেয়ে বড় পাওয়া হতে পারে তার অভিজ্ঞতা। ইংল্যান্ডের হয়ে ৩১ ম্যাচ খেলার পাশাপাশি ২০১৪ বিশ্বকাপ ও ২০১৬ ইউরোতেও খেলেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ সময় কাটিয়ে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ শিরোপা।
ইউনাইটেড ছাড়ার পর ইতালিতে রোমার হয়ে নতুন অধ্যায় শুরু করেছিলেন স্মলিং। সেখানে সাফল্যও পেয়েছেন। রোমার হয়ে জিতেছেন ইউরোপা কনফারেন্স লিগের প্রথম আসরের শিরোপা। ইংলিশ ক্লাবটির হয়ে এক দশকের ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮৬ ম্যাচে ২১ গোলও করেছেন তিনি।



 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২