বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক চৌয়ারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শফিকুল আমিন পাটোয়ারীর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করন প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন আজিজী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব প্রিন্সিপাল মোঃ আলাউদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মোঃ লোকমান হোসেন, ফোরামের কুমিল্লা উত্তর জেলার আহবায়ক প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগাইশ দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মোস্তাক ফরায়েজী,মাওলানা অধ্যক্ষ রফিকউল্লাহ আফসারী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সহসভাপতি (ব্রাহ্মণপাড়া) প্রিন্সিপাল মোহাম্মদ হাবিবুর রহমান,ফোরামের (চাঁদপুর) জেলার সহ সভাপতি প্রিন্সিপাল মোঃ দেলোয়ার হোসেন, ফোরামের সহসভাপতি ও গাজীপুর জেলার সভাপতি মোঃ মোবারক হোসেন, যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলার সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মোঃ জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান সরকার, ফোরামের নোয়াখালী জেলার সদস্য সচিব প্রিন্সিপাল মোহাম্মদ উল্ল্যাহ প্রমুখ।
বক্তারা বলেন ৯ম পেস্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অন্তর্ভুক্ত করে দ্রুত প্রজ্ঞাপন জারি এমপিওভুক্ত মাদ্রাসা জাতীয়করন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করন, এবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি, মিড-ডে মিলসহ অন্যান্য সুবিধা প্রদান, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শিক্ষা ভাতা প্রদান বদলীর জন্য আবেদন কারী প্রতিষ্ঠান প্রধানসহ সকল শিক্ষকদের জন্য দ্রুত বদলির আদেশ জারির দাবিতে আজকের এই অনুষ্ঠান।
এ সময় বক্তারা বলেন, আগামীদিনে সংগঠনের সভাপতি মাওলানা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী যখনি ঢাকায় ডাক দিবেন আমরা একযোগে সবাই ঢাকায় উপস্থিত হবো।
অনুষ্ঠানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি হিসেবে মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল আমিন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মাওলানা অধ্যক্ষ আনম মোকলেছুর রহমান, কুমিল্লা উত্তর জেলার সভাপতি হিসেবে অধ্যক্ষ মোহাম্মদ আবু ইউসুফ ও সাধারণ সম্পাদক হিসেবে অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলামের নাম ঘোষণা করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের মহাসচিব প্রিন্সিপাল মোঃ আলাউদ্দিন সরকার।
