বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩
রিকার্ভেও বিদায়, আরচ্যারিতে পদকশূন্য বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬ এএম আপডেট: ৩০.০৯.২০২৬ ১:৩৬ এএম |


রিকার্ভেও বিদায়, আরচ্যারিতে পদকশূন্য বাংলাদেশ

এশিয়ান গেমসে আরচ্যারিতে পদকের আশা শেষ হয়ে গেল বাংলাদেশের। রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালেও উঠতে পারেননি বাংলাদেশের আরচ্যাররা। ফলে জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসের আরচ্যারি ইভেন্ট থেকে পদক ছাড়াই ফিরতে হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের। দলীয় ইভেন্টের পর ব্যক্তিগত ইভেন্টেও হতাশ করেছে রিকার্ভ।
প্রতিযোগিতায় শিমু আক্তার প্যালেস্টাইনের রাশাকে সরাসরি ৬-০ সেট পয়েন্টে পরাজিত করেন। ১/১৬ স্টেজে চীনের জুয়ের কাছে আবার সরাসরি ৬-০ সেট পয়েন্টে হারেন। এই ইভেন্টে বাংলাদেশের চমক ছিল ১৪ বছর বয়সী সায়মা সালাউদ্দিন। তিনি প্রথম রাউন্ডে বাই পেয়ে ১/১৬ রাউন্ডে ফিলিপাইনের তাগলে নাইনাকে পরাজিত করেন। প্রি কোয়ার্টারে ভারতের প্রতিপক্ষ আনিলের কাছে সরাসরি ৬-০ সেট পয়েন্টে হারেন।
রিকার্ভ পুরুষ ইভেন্টে আব্দুর রহমান আলিফ ৬-০ সেট পয়েন্টে থাইল্যান্ডের তানাকর্নকে পরাজিত করেন। পরের রাউন্ডে দক্ষিণ কোরিয়ান আরচ্যার লি’র বিপক্ষে ৬-২ সেট পয়েন্টে হেরে যান তিনি। আর রামকৃষ্ণ সাহা প্রথম রাউন্ডে বাই পেলেও পরের রাউন্ডে কাজাখস্তানের ডাউলেটকেডির বিপক্ষে ৬-২ সেট পয়েন্টে হারেন।
আন্তর্জাতিক অঙ্গনে রিকার্ভ থেকেই বাংলাদেশে বেশি সফলতা এসেছে। সেই রিকার্ভে এখন কোয়ার্টারেই উঠতে পারছেন না আরচ্যাররা। বাংলাদেশ আরচ্যারি দলের জার্মান হেড কোচ মার্টিন ফ্রেডরিক এ নিয়ে বলেন, ‘আমাদের এবার বেশি প্রত্যাশা ছিল দলীয় ইভেন্টে। সেখানে একটিতে টাইব্রেকারে আর দু’টি এক পয়েন্টের ব্যবধানে হেরেছি। যাই হোক, হার-হারই। ব্যক্তিগত ইভেন্টে আমাদের কোয়ার্টার পর্যন্ত প্রত্যাশা ছিল, সেটাও হয়নি।’
বাংলাদেশের দুই আরচ্যার সরাসরি অলিম্পিকে অংশগ্রহণ করেছে। রোমান সানা বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিল। এখন পর্যন্ত বাংলাদেশের এশিয়ান গেমসে কোনো পদক নেই। এবার আরচ্যারি নিয়ে আশা থাকলেও সেটা গুড়েবালি। এ নিয়ে কোচ মার্টিনের মন্তব্য, ‘এশিয়ান গেমসে ভারত, চীন, কোরিয়া বেশ শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমাদের প্রতিদ্বন্দ্বিতার মান আরও বেশি হওয়া উচিত ছিল।’
এশিয়ান গেমসে আরচ্যারিতে সবচেয়ে কম বয়সী আরচ্যার বাংলাদেশের সায়মা সালাউদ্দিন। মাত্র ১৪ বছর বয়সী আরচ্যার আজ রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে প্রি কোয়ার্টার পর্যন্ত উঠেছিলেন ফিলিপাইনের আরচ্যারকে পরাজিত করে। তাকে নিয়ে এশিয়ান আরচ্যারিতে আলোচনা চলছে। তবে এত কম বয়সে আরচ্যার এশিয়ান গেমসে অংশগ্রহণ সংকটও নির্দেশ করে। সায়মার দলে প্রবেশের প্রক্রিয়া নিয়ে মার্টিন বলেন, ‘সে ট্রায়াল ও জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করেই জায়গা পেয়েছে। সে প্রতিভাবান, আজ প্রি কোয়ার্টারে উঠে তারই প্রমাণ দিয়েছে।’












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২