নিজস্ব প্রতিবেদক: আবদুস সামাদ ফাউন্ডেশনের আয়োজনে কুমিল্লা সদর উপজেলার মনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ অনুষ্ঠান গতকাল ২৮ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
মনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক তনুজা রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আবদুস সামাদ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মো: আবদুস সামাদ, ধনেশ^র মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক আবদুর রহমান, বিশিষ্ট্য ব্যবসায়ী হাজী ইসহাক আহাম্মেদ।
মো: মহিউদ্দিন লিটন বলেন, শিক্ষা সামগ্রী উপহার দেওয়া মানে হলো একজন ব্যক্তিকে নতুন কিছু শেখার সুযোগ করে দেওয়া। শিক্ষা মানুষকে আলোকিত করতে পারে, তার চিন্তাভাবনায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
বিশিষ্ট সমাজ সেবক মো: আবদুস সামাদ বলেন, শিক্ষা মানুষের জীবনের চলার পথকে সহজ করে দেয়। শিক্ষা মানুষকে ভালো- মন্দের পার্থক্য করতে শেখায়। মানুষকে প্রকৃত মানুষ হতে শেখায়। তোমরা ও উচ্চশিক্ষিত হয়ে দেশ ও সমাজের মঙ্গলে কাজ করবে। তোমাদের পাশে আবদুস সামাদ ফাউন্ডেশন আগামী দিনে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক মাসুদ রানা, অভিভাবক সদস্য কামরুল হাসান, এরশাদ মিয়া, সাজ্জাত হোসেন, আবদুস সামাদ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ওকুমিল্লা বিশ^বিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী কাজী মহিবুর রহমান, আবদুস সামাদ ফাউন্ডেশনের সদস্য ইব্রাহিম হাসান, আজিজুল ইসলাম, আবদুল কাদের জিলানী, মনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
সহকারি শিক্ষক নুর-ই- জান্নাত, মোসা. তাছলিমা আক্তার, মোসাম্মৎ জেসমিন আক্তার, মো. মিজানুর রহমান, মোসা. আছমা বেগম, মোসা. ইফাৎ শারমিন সহ সকল শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে সকল শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, পেন্সিল, খাতাও কলম, জ্যামিতি বক্স, চিত্রাংকন খাতা. ড্রইয়ং পেন্সিল উপহার দেওয়া হয়।
