মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩
মিয়ানমারে পাচার করা হচ্ছিল সার, ৪ ট্রাকসহ আটক তিন
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪০ এএম আপডেট: ২৬.০৯.২০২৬ ১:১৬ এএম |


  মিয়ানমারে পাচার করা হচ্ছিল সার, ৪ ট্রাকসহ আটক তিনমিয়ানমারে পাচারকালে চারটি ট্রাক ভর্তি ৯৬০ বস্তা ইউরিয়া সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের মীরসরাই থানাধীন ইছাখালী ঘাট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টায় কোস্টগার্ড স্টেশন মীরসরাইয়ের উদ্যাগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশে ট্রাক থেকে ফিশিং বোটে স্থানান্তরকালে প্রায় ৩৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৯৬০ বস্তা (৪৮ হাজার কেজি) ইউরিয়া সার জব্দ করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোটসহ তিন পাচারকারীকে আটক করা হয়।
কোস্টগার্ডের এ কর্মকর্তা আরও জানান, জব্দ সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক, বোট ও আটক পাচারকারীদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২